মালদা

সংখ্যালঘুদের এগিয়ে নিয়ে আসতে মাইনরিটি টেট পরীক্ষার্থীদের বিনামূল্য কোচিং মাদ্রাসায়

পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের উদ্যোগে মাইনরিটি টেট পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শিবির হয় করা হয় পুরাতন মালদায় শুক্রবার। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ মলয় মুখোপাধ্যায়, মাইনরিটি এফিয়ারস এর জেলা অফিসার সুদিপ্ত দাস সহ অন্যান্যরা। ৩০০ জন সংখ্যালঘু টেট পরীক্ষার্থী অংশ নেয় এদিন এই শিবিরে। আগামীকাল থেকে এই মাদ্রাসাতেই সপ্তাহে দুই দিন করে মাইনরিটি টেট পরীক্ষার্থীদের বিনামূল্য কোচিং দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। তারা জানান পিছিয়ে পড়া সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে তারা এই পদক্ষেপ গ্রহন করেছেন।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/aN1GvuSt8OM